উপকরণঃ- দুধ, কনডেন্সড মিল্ক, কেশর, বাদান কুচি, চিনি, রোজ সিরাপ, কুলফির ছাঁচ।

প্রনালীঃ- দুধ জ্বাল দিয়ে ঘন করতে থাকুন। খানিক বাদে এর মধ্যে কনডেন্সড মিল্ক আর কেশর মেশান। দুধটা যখন বেশ আঠালো ঘন হয়ে আসবে তখন আঁচ থেকে দুধের পাত্র নামিয়ে এর মধ্যে মেশান বাদাম কুচি এবং চিনি।ভাল করে নাড়তে থাকুন।আঁচ থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন। ঠান্ডা হলে কুলফির ছাঁচে ভরে ডিপ ফ্রিজে রাখুন সারারাত। ফ্রিজ থেকে বের করে পরিবেশনের আগে ছাঁচ থেকে প্লেটে রেখে ওপরে রোজ সিরাপ ছড়িয়ে দিন।