উপকরণঃ-মাটন (৫০০ গ্রাম), গোটা গোলমরিচ (১ চা-চামচ), পেঁয়াজ কুচি (১ কাপ), রসুন বাট (২ টেবল চামচ), আদা বাটা (২ টেবল চামচ), গোটা জিরে (২ চা-চামচ), গোটা ধনে (১ টেবল চামচ), গোটা মৌরি (১ চা-চামচ), কারিপাতা (১৫টি), স্টারঅ্যানিস (১টি), ছোট এলাচ (২টি), দারচিনি (২ ইঞ্চি), শুকনো লঙ্কা (১টি), নুন, শুকনো লঙ্কার গুঁড়ো (আধ চা-চামচ), হলুদ (আধ চা-চামচ), ঘি (প্রয়োজনমতো)।

প্রণালীঃ- প্রেশার কুকারে ঘি গরম করে তাতে অর্ধেক গোটা গোলমরিচ ফোড়ন দিন। ফোড়নের সুগন্ধ উঠলে মাটন দিন। স্বাদমতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো ও অর্ধেক আদা-রসুন বাটা মাটনে দিয়ে মিনিট পাঁচেক নাড়াচাড়া করে ভাজুন। পরিমাণমতো জল দিয়ে প্রেশার কুকার বন্ধ করে মাটন সেদ্ধ করে নিন। সমস্ত গোটা মশলা ও কারিপাতা সেঁকে নিয়ে মিহি গুঁড়ো করে নিন। কড়াইতে আবার কিছুটা ঘি গরম করুন। নুন দিয়ে পেঁয়াজ ভেজে নিন। ভাজা পেঁয়াজে বাকি আদা-রসুন বাটা দিন। ভাজা মশলায় গ্রেভি সমেত সেদ্ধ মাংস দিন। মাঝারি থেকে জোরালো আঁচে মাংস নাড়াচাড়া করে ভাজুন। এতে গুঁড়ো মশলা দিন। গ্রভি বেশ গা মাখা হলে নামিয়ে নিন।