উপকরণঃ-পাতলা করে কাটা পাউন্ড কেক (৪-৫ স্লাইস), মিষ্টিদই (২৫০ গ্রাম), স্ট্রবেরি এসেন্স (২-৩ ফোঁটা), গোলাপি রং (সামান্য), বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস, মধু (৩ চামচ), হুইপিং ক্রিম (সাজানোর জন্য)।

প্রণালীঃ- পাউন্ড কেক-এর ওপরে মধু ছড়িয়ে দিন। গোল করে কেটে নিন। জার-এর মধ্যে প্রথম লেয়ারে কেক রাখুন। এবার দই, স্ট্রবেরি এসেন্স, গোলাপি রং একসঙ্গে মিশিয়ে নিন। এটা দিয়ে দ্বিতীয় লেয়ার তৈরি করুন। তার ওপরে দিন ড্রাই ফ্রুটস-এর তৃতীয় লেয়ার। এবার পুরোটাই আবার দিন।
অর্থাৎ কেক, দই, ড্রাই ফ্রুটস-এর ওপরে হুইপিং ক্রিম দিয়ে ডেকরেশন করে নিন। ঠান্ডা করে পরিবেশন করুন।