উপকরণঃ-ডিম (৪টি), ছোলার ডালের বেসন (২ টেবল চামচ), পেঁয়াজ বাটা (১টি), টমেটো বাটা (১টি), আদা-রসুন বাট (১ চা-চামচ), রসুন কুচি (১ চা-চামচ), জিরে গুঁড়ো (১ চা-চামচ), ধনে গুঁড়ো (১ চা-ন্ডামচ), লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, হলুদ, গরম মশলা গুঁড়ো, মেথি (ফোড়ানের জন্য), শুকনো লঙ্কা।

প্রণালীঃ-একটি বোলের মধ্যে ডিম, বেসন, নুন, গরম মশলার গুঁড়ো দিয়ে ফেটিয়ে নিন। একটি পাত্রে ঘি ব্রাশ করে তার মধ্যে ব্যাটার দিয়ে। ফুটন্ত গরম জলের ভেতর পাত্রটি রেখে ঢাকা দিয়ে মাঝারি আঁচে আধ ঘন্টা রেখে আঁচ থেকে নামিয়ে ঠান্ডা করে টুকরো টুকরো করে কেটে নিন। কড়াইতে তেল গরম করে মেথি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা দিয়ে কিছুটা কষিয়ে টমেটো বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ দিয়ে ভাল করে কষিয়ে নিন। এরপর স্বাদমতো নুন-চিনি দিয়ে গরম জল দিন। ফুটে উঠলে ডিমের ধোঁকাগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে উপর থেকে ঘি ও গরমমশলা ছড়িয়ে নামিয়ে নিন।