উপকরণঃ- ল্যাটা মাছ (৫০০ গ্রাম), শুকনো লঙ্কা(পোড়ানো) (৪-৫টা), কাঁচালঙ্কা (৪-৫টি), বড় পেঁয়াজ (২টি), পোড়া টমেটো কুচি (২টি), সর্ষের তেল (প্রয়োজনমতো), নুন ও চিনি (স্বাদমতো), ধনেপাতা কুচি (১ আঁটি)।

প্রণালীঃ-ল্যাটা মাছগুলোর মাথা বাদ দিয়ে পরিষ্কার করে তেল মাখিয়ে পুড়িয়ে কাঁটা বেছে নিন। এবার মাছটাকে চটকে নিন। এরপর সব মশলা মিশিয়ে নিন। সবশেষে পোড়া টমেটো, শুকনো লম্বা ও ধনেপাতা ভাল করে মিশিয়ে নিলেই তৈরি ল্যাটা মাছের ভর্তা। ওপর থেকে কাসুন্দি আর গন্ধরাজ লেবু দিয়ে গর ভাতের সঙ্গে পরিবেশন করুন।