উপকরণঃ- লাল শাক কুচি (২ কাপ), রাঙা আলু কুচি (১টা বড়), বড়ি (পরিমাণমতো), সর্ষে ফোড়ন (১/৩ চামচ), শুকনো লঙ্কা (২টো), কাঁচালঙ্কা (২টো), নুন ও হলুদ (পরিমাণমতো), সর্ষের তেল (পরিমাণমতো)।

প্রণালীঃ- প্রথমে বড়ি ভেজে নিন। এবার কড়াইতে তেল গরম করে সর্ষে ফোড়ন দিয়ে কেটে রাখা আলু দিয়ে নুন ও হলুদ দিয়ে ভাল করে ভাজুন। এবার কুচোনো শাক ও কাঁচালঙ্কা দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিন। কিছুক্ষণ পর ঢাকনা খুলে ভাজা ভাজা করে নামিয়ে নিন।