উপকরণঃ- মাগুর মাছ (২ পিস), আদা-কাঁচালঙ্কা (১ চা-চামচ) (ফোড়নের জন্য), মাঝারি পেঁয়াজ কুচি (১টি), ছোট টমেটো কুচি (১টা), নুন, হলুদ (১ চা-চামচ), জিরে গুঁড়ো (১ চা-চামচ), আদা বাটা (১ চা-চামচ), কাঁচালঙ্কা বাটা (প্রয়োজনমতো), কাশ্মীরি লঙ্কা গুঁড়ো (প্রয়োজনমতো)।

প্রণালীঃ- মাগুর মাছ ভাল করে ধুয়ে কাঁচা সর্ষের তেল নুন, হলুদ, টমেটো কুচি, পেঁয়াজ কুচি দিয়ে একসঙ্গে মেখে ১০-১২ মিনিট রেখে দিন। এবার কড়াইতে তেল গরম করে থেঁতো করে রাখা আদা-কাঁচালঙ্কা ফোড়ন দিয়ে মেখে রাখা মাগুর মাছ দিয়ে দিন। মাঝারি আঁচে মাছ সাঁতলে সঙ্গে একটু জিরে গুঁড়ো দিন। মাছ থেকে তেল ছাড়লে পরিমাণমতো গরম জল দিয়ে নুনের স্বাদ চেখে নিন। মাঝারি আঁচে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করুন। মাছ সেদ্ধ হয়ে গেলে তৈরি মাগুর মাছের স্টু।