উপকরণঃ- কাঁকরোল (৩০০ গ্রাম), নারকেল কোরা (৪ টেবল চামচ), কাঁচালঙ্কা (স্বাদমতো), নুন, চিনি, হলুদ, সাদা তেল (১ টেবল চামচ), মাখন (১ টেবল চামচ), জিরে (ফোড়নের জন্য)।

প্রণালীঃ-কাঁকরোলের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরে করে সেদ্ধ করে নিন। নারকেল কোরা ও কাঁচালঙ্কা মিক্সিতে পেস্ট করে নিন। কড়াইতে তেল ও মাখন গরম করে জিরে ফোড়ন দিন। সেদ্ধ কাঁকরোল জল ঝরিয়ে নিয়ে একটু ভেজে নারকেলের পেস্ট, সামান্য হলুদ, স্বাদমতো নুন, চিনি দিয়ে নাড়তে থাকুন। বেশ মাখো মাখো হয়ে আসলে নামিয়ে নিন।ভাত ও রুটির সঙ্গে পরিবেশন করুন।