উপকরণঃ- ছোট ভেটকি মাছ (৪টি) প্রতিটি ১০০ গ্রাম করে।
ম্যারিনেশনের উপকরণঃ-পেঁয়াজ বাটা (৪ টেবল চামচ), রসুন বাটা (১ টেবল চামচ), আদা বাটা (১ টেবল চামচ), টকদই (৪ টেবল চামচ), লেবুর রস (২ টেবল চামচ), কালোজিরে (আধ চা-চামচ), জিরে গুঁড়ো (১ টেবল চামচ), কাশ্মীরি লঙ্কা গুঁড়ো (আধ চা-চামচ), নুন (স্বাদমতো), তন্দুরি মশলা (১ টেবল চামচ), সর্ষের তেল (১ টেবল চামচ) ডিম (১টি)।
গ্রেভির উপকরণঃ- গোটা গরম মশলা ফোড়নের মতো, টমেটো পিউরি (আধ কাপ), পেঁয়াজ বাটা (আধ কাপ), রসুন বাটা (১ টেবল চামচ), আদা বাটা (১ টেবল চামচ), কসৌরি মেথি (আধ চা-চামচ), ফ্রেশ ক্রিম (৩/৪ কাপ), ধনে গুঁড়ো (১ চা-চামচ), জিরে গুঁড়ো (১ চা-চামচ), কাঁচালঙ্কা কুচি (স্বাদমতো), কাশ্মীরি লঙ্কা গুঁড়ো (প্রয়োজনমতো), সাদা তেল ও মাখন (প্রয়োজনমতো), ফ্রেশ ক্রিম (আধ কাপ)।
প্রণালীঃ- মাছের আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিন। মাছের গায়ে চেরা দাগ করে দিন। ম্যারিনেশনের সমস্ত উপকরণ মাছে মাখিয়ে ঘণ্টা দুয়েক রেখে দিন।
কড়াইতে তেল গরম করে মাছগুলো ভেজে তুলে নিন। কড়াই এ আরও কিছুটা তেল দিন। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে সমস্ত বাটা মশলা ও গুঁড়ো মশলা দিয়ে ভাল করে কষিয়ে নিন। তেল ছাড়লে টমেটো পিউরি দিন। ১ কাপ মতো গরম জল দিন। গ্রেভি ঘন হতে শুরু করলে ভাজা মাছগুলো দিয়ে ঢাকা দিন। ফ্রেশ ক্রিম ও মাখন দিয়ে নামিয়ে নিন।
