উপকরণঃ- ভেটকি মাছের পিঠের ছাল বা তেল (১টি), মুড়ো (১টি), ল্যাজা (১টি), আলু (ওটি) (ছোট করে কাটা), পেঁয়াজ কুচি (৩টি), রসুন কুচি (১টি), নুন, হলুদ, কাঁচালঙ্কা (৫-৭টি), লঙ্কা গুঁড়ো (১ চা-কাচ), বেগুন (১টি), টমেটো (২টি), ধনেপাতা।

প্রণালীঃ- ভেটকি মাছের ছাল একটু গরম করে ধুয়ে নিন। এতে আঁশ ছাড়াতে সুবিধা হবে। এবারে সবজি ছোট ছোট টুকরো করে কেটে নিন। প্যানে তেল দিয়ে মুড়ো ও ল্যাজা ভেজে নিন। বেশ ভাজা ভাজা হলে, ছাল ও কাঁটা দিন। বাদামি হলে তুলে নিন। ফ্রেশ তেলে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিন। ওতে বাকি সবজি, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাঁচালঙ্কা দিন। ভাজা হলে ভাজা মাথা-ল্যাজা-কাঁটা দিয়ে দিন। অল্প জল দিন। রান্না হালে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন।