উপকরণঃ-কাতলা মাছ, সর্ষের তেল, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আচারি মশলা (ধনে, জিরে, মৌরি, মেথি- সব ১ চামচ করে আর ৪টি শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে নিন), পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, তেঁতুলের ক্বাথ।

প্রণালীঃ- মাছে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাখিয়ে ভেজে নিন। এরপর ওই তেলে পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভাল করে কষিয়ে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভাল করে কষান। তারপর আচারি মশলা, তেঁতুলের ক্বাথ দিয়ে মাছ দিন। সামান্য নেড়েচেড়ে জল দিয়ে মাছ সেদ্ধ হলে নামিয়ে নিন।