উপকরণঃ-গলদা চিংড়ি (৮-১০টি), পেঁয়াজ বাটা (২০০ গ্রাম), আদা বাটা (১ চা-কামচ), রসুন বাটা (১ চা-চামচ), নারকেলের দুধ (১ কাপ), তেজপাতা (২টি), গরম মশলা গুঁড়ো (ছোট এলাচ ৪-৫টি, দারচিনি ২ ইঞ্চি), লঙ্কা গুঁড়ো (যে যেমন ঝাল খায়), হলুদ, গুঁড়ো (স্বাদমতো), চিনি (১ চা-চামচ), সর্ষের তেল, ঘি (১ টেবল চামচ)।

প্রণালীঃ- চিংড়ি ভাল করে ধুয়ে অল্প নুন আর হলুদ মাখিয়ে সর্ষের তেলে খুব হালকা করে ভেজে তুলে রাখুন। এরপর কড়াইতে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে গরম হলে চিনি দিয়ে একটু নড়াচাড়া করুন। লালচে রং ধরলে তাতে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিন। খোয়াল রাখতে হবে যাতে চিনি পুড়ে না যায়। পেঁয়াজ খুব ভাল করে ভাজা হলে তাতে রসুন বাটা ও আদা বাটা দিয়ে আরও একটু কষিয়ে নিন। তেল ছাড়লে স্বাদমতো নুন, হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে নারকেলের দুধ দিয়ে দিন। ঝোল ফুটে একটু ঘন হলে ভাজা চিংড়ি গুলো দিয়ে আরও একটু ফোটান যাতে ঝোল শুকিয়ে চিংড়ির গায়ে মশলা ঘন হয়ে লেগে যায়। শেষে গরম মশলা গুঁড়ো ও ঘি দিয়ে আঁচ বন্ধ করে একটু ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে দিলেই তৈরি গলদা চিংড়ির রসা ।