উপকরণঃ- ভেটকি মাছ, টকদই, সর্ষে বাটা, নুন, চিনি, হলুদ, কাঁচালঙ্কা ও সর্ষের তেল।

প্রণালীঃ- বড় ভেটকি মাছের মাঝের অংশ টুকরো করে কেটে ধুয়ে রাখুন। একটা পাত্রে মাছ, নুন, চিনি, সামান্য হলুদ বাটা, দই, কাঁচালঙ্কা ও সর্ষের তেল রাখুন। অল্প আঁচে এই পাত্র বসিয়ে দিন। মাঝে মাঝে নেড়ে দেখতে হবে মাছ যেন পুড়ে না যায়। মাছ সেদ্ধ হয়ে মশলা ও তেলে মাখা মাখা হলে নামিয়ে রাখুন।