উপকরণঃ-তরমুজ, নুন, চিনি, চাটমশলা, জিরে গুঁড়ো।

প্রণালীঃ- তরমুজ ছোট টুকরো করে কেটে নিয়ে দানা ফেলে দিন। এবার ব্লেন্ডারে নুন, চিনি, চাটমশলা, জিরে গুঁড়ো সব দিয়ে তরমুজের টুকরো দিয়ে ব্লেন্ড করে নিন।এবার পপসিক্যাল মোল্ডে ভরে ফ্রিজে ওভার নাইট রেখে জমিয়ে নিলেই তৈরি কুল ওয়াটারমেলন পপসিক্যাল।