উপকরণ:
কাঁচা আম (১টি), নুন, চিনি, চাটমশলা, জিরে গুঁড়ো , ফুড কালার ও এসেন্স।

প্রস্তুত প্রণালী:
প্রথমে কাঁচা আমটি পুড়িয়ে ঠান্ডা করে ক্বাথ বের করে নিন। এবার আঁচে একটা পাত্র বসান। আমের ক্বাথ ও তালমিছরি দিন। ফুটে ঘন হয়ে এলে নুন ও জিরে গুঁড়ো দিন। এই আম পান্না জলে মিশিয়ে নিয়ে পপসিক্যাল মোল্ডে ভরে ফ্রিজে রেখে জমিয়ে নিলেই তৈরি আম পান্না পপসিক্যাল।