ম্যাঙ্গো মুজ
উপকরণঃ- পাকা আম (দেড় খানা), হুইপড ক্রিম (১ কাপ), চিনি গুঁড়ো (১ চামচ), জিলেটিন (১ চামচ), মেরি বিস্কুট (৮-১০টি)।
সাজানোর উপকরণঃ-চেরি, টুটিফ্রুটি।

প্রণালীঃ- প্রথমে আম ছোট টুকরে করে মিক্সিতে ঘুরিয়ে পাল্প বের করে নিন। বিস্কুট
গুঁড়ো করে নিন। প্রথমে আমের পাল্প একটি পাত্রে দিয়ে তাতে ২ চামচ চিনি দিয়ে নাড়াচাড়া করুন। আর এদিকে ১টা পাত্রে জিলেটিন নিয়ে তার মধ্যে গরম জল দিয়ে ওটা ভাল করে নেড়ে মিশিয়ে নিন। তারপর আমের মধ্যে ওটা দিয়ে নেড়েচেড়ে ঘন হয়ে এলে নামিয়ে রাখুন। এতে ক্রিম দিয়ে ভাল করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে ২ চামচ আমের পাল্প মিশিয়ে ৪টি গ্লাসে প্রথমে কিছু বিস্কুটের গুঁড়ো দিয়ে চেপে দিন। তারপর আমের মিশ্রণ দিয়ে তার ওপরে ক্রিম দিয়ে আবারও আমের মিশ্রণ দিয়ে আবার ওপরে ক্রিম দিন। এইভাবে পরপর আমের পাল্প আর ক্রিমের লেয়ার বানান। ওপরে চেরি ও টুটিফ্রুটি দিয়ে সাজিয়ে দিন। ইচ্ছে হলে ওপরে আমের কুচি দিয়েও সাজাতে পারেন।