উপকরণঃ- মাটন কিমা (২০০ গ্রাম), গোবিন্দভোগ চাল (১০০ গ্রাম), মুগ ডাল (১০০ গ্রাম), গোটা গরম মশলা, তেজপাতা (১ বা ২টি), গোটা শুকনো লঙ্কা (১ বা ২টি), গোটা জিরে (আধ চা-চামচ), ঘি (১ টেবিল চামচ), নুন ও চিনি (পরিমাণমতো), পেঁয়াজ কুচি (৫০ গ্রাম), টমেটো-কুচি (১টা মাঝারি), লঙ্কা ও হলুদ গুঁড়ো (পরিমাণমতো) জায়ফল গুঁড়ো (১ চিমটে), সর্ষের তেল (৩ টেবিল চামচ), আদা-রসুন বাটা (১ চামচ)।

প্রণালীঃ-চাল ও ডাল ১৫ মিনিটের জন্য ভিজিয়ে রেখে তারপর জল ঝরিয়ে শুকনো করে নিতেহবে। একটা কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে পেঁয়াজ, আদা-রসুন, টমেটো, লঙ্কা-হলুদ গুঁড়ো, মাংস ও নুন দিয়ে কষিয়ে নিতে হবে। মাংস সেদ্ধ হলে একটি পাত্রে মাংস ঢেলে নিতে হবে।
অন্য কড়াইতে ঘি গরম করে তাতে জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে চাল ও ডাল ভাল করে ভেজে নিয়ে, তাতে নুন, সামান্য চিনি, কষানো মাংস ও জায়ফল গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে চাল ও ডালের ২ গুণ জল দিয়ে আঁচ কমিয়ে চাপা দিয়ে ১০-১৫ মিনিট রাখলেই তৈরি কিমা ভুনা খিচড়ি।