উপকরণঃ- সেদ্ধ করা নুডলস্, চিকেন কিমা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচালঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সাদা তেল, নুন, চিনি, ডিম,কর্নফ্লাওয়ার, আলু সেদ্ধ।

প্রণালীঃ- নুডলস্ সেদ্ধ করে জল ঝরিয়ে অল্প সাদা তেল মাখিয়ে রাখতে হবে।কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজ-রসুন-কাঁচালঙ্কা কুচি দিয়ে ভাজতে ভাজতে চিকেন কিমা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি দিয়ে কম আঁচে রান্না করতে হবে। এরপর চিকেনের পুরটা থেকে তেল বেরিয়ে এলে আলু সেদ্ধ দিয়ে মিক্সড করে নামিয়ে নিতে হবে। এরপর নুডলস-এর মধ্যে চিকেনের পুরটা দিয়ে ডিম,কর্নফ্লাওয়ার ও নুন-এর ব্যাটারে ডুবিয়ে সাদা তেলে ডিপ ফ্রাই করলেই রেডি।