উপকরণঃ- ইলিশ মাছ (২ টুকরো, পেটি গাদা মিলিয়ে ও ল্যাজা), ক্যাপসিকাম (বড় ক্যাপসিকামের অর্ধেক), ধনেপাতা কুচি (আধ কাপ, শুধু পাতা), কাঁচালঙ্কা (৫টা), নুন, মাখন, ফ্রেশ ক্রিম।

প্রণালীঃ- প্রথমে ক্যাপসিকাম, ধনেপাতা, কাঁচালঙ্কা একসঙ্গে নিয়ে বেটে নিন। এবার আঁচে ননস্টিক প্যান বসিয়ে তাতে বাটাটা দিয়ে দিন। অল্প জল দিয়ে মিশ্রণটা ফুটতে দিন। মাছটা নুন মাখিয়ে ফুটে ওঠা গ্রেভিতে দিয়ে দিন। নুন দিন। পরিমাণমতো মাখনটাও দিয়ে দিন। মাছটা সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে ফ্রেশ ক্রিম ছড়িয়ে নামিয়ে নিন সবুজ ইলিশ।