উপকরণঃ- ইলিশ মাছ (১টি), ঢেঁড়স (১০০ গ্রাম) (টুকরো করা), সর্ষের তেল (ভাজার জন্য), পেঁয়াজ (২টো) (কুচনো), কাঁচালঙ্কা (৩টি) (চেরা), গোটা ধনে (১ টেবিল চামচ), গোটা জিরে (আধ চা-চামচ), তেঁতুল অল্প জলে গোলা (সামান্য), হলুদ গুঁড়ো (আধ চা-চামচ), গোলমরিচ (১২টি), রসুন (২ কোয়া), লাল লঙ্কা (৬টি), নারকেল কোরা (আধ মালা), নুন (স্বাদমতো)।

প্রণালীঃ- জিরে, ধনে, গোলমরিচ, রসুন ও লঙ্কা নারকেল দিয়ে একসঙ্গে বেটে নিন। নুন ও হলুদ মিশিয়ে ইলিশ মাছের টুকরোগুলো সামান্য ভেজে তুলে রাখুন। পেঁয়াজ কুচি ভাজতে থাকুন। ভাজা হলে মশলা বাটা দিয়ে কষুন। কষা হয়ে গেলে পরিমাণমতো জল দিন। নুন দিয়ে দিন। ঢেঁড়সের টুকরো ও কাঁচালঙ্কা দিয়ে দিন। ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিন। ঢেঁড়স সেদ্ধ হলে তেঁতুল গোলা মিশিয়ে অল্প নেড়ে উপর থেকে নারকেল কোরা ছড়িয়ে নামিয়ে নিন।