উপকরণঃ- ছোলার ডাল (৫০০ গ্রাম), কিমা (১৫০ গ্রাম), আলু ৪টে (বড়), পেঁয়াজ কুচি (৪টি), রসুন কুচি (৬-৭ কোয়া), আদা (অল্প), লঙ্কার গুঁড়ো (সামান্য), গরম মশলা (২টি), এলাচ (২টি), লবঙ্গ, দারচিনি (১ টুকরো) (গোটা), তেজপাতা (২-৩টি), টমেটো (১টি)।

প্রণালীঃ-ছোলার ডাল সেদ্ধ করে নিন। তবে দেখবেন যেন ফেটে,গলে না যায়। আলু ডুমো করে কেটে নিন। কড়াইতে তেল গরম করে আলু, নুন-হলুদ দিয়ে মেখে ভেজে তুলে রাখুন। কড়াইতে ১ টেবল চামচ ঘি দিন। গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিন। কুচানো পেঁয়াজ ও রসুনও দিয়ে দিন। এতে নুন, চিনি ও টমেটো কুচি দিয়ে কষাতে থাকুন। এরপর হলুদ, আদা বাটা ও কিমা দিয়ে অল্প আঁচে কষতে থাকুন। প্রয়োজন হলে অল্প জল দিন। কিমা সেদ্ধ হলে এবং মশলা কষা হয়ে গেলে সেদ্ধ ডাল এই মিশ্রণে দিন। আস্তে আস্তে নেড়তে থাকুন। ডাল আর কিমা মিশে গেলে ভাজা আলু দিয়ে আরও ৫-৬ মিনিট সেদ্ধ হতে দিন। আলু সেদ্ধ হলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।