উপকরণঃ-হাড় ছাড়া মাটন (১৮০ গ্রাম), রসুন বাটা (৫ গ্রাম), কাজু (২০ গ্রাম), ঘি (৫০ গ্রাম), নুন, পেঁয়াজ (১০০ গ্রাম), দারচিনি (২ গ্রাম), গোলাপের পাপড়ি, গোলাপ জল, আতর (১ ফোঁটা), কাঁচা পেঁপে বাটা।
প্রণালীঃ- মাটন ম্যাশ করে ঘি বাদে বাকি সমস্ত উপকরণ দিয়ে মাংস মেখে গলৌটি কাবাবের আকারে গড়ে রাখুন খানিকক্ষণ। এরপরে তাওয়ায় ঘি গরম করে এপিঠ ওপিঠ করে সেঁকে নিন। পরিবেশনের সময় সঙ্গে রাখুন পাতিলেবু, ধনেপাতা আর মাইক্রো গ্রিনস। গরমাগরম পরোটার সঙ্গে জমে যাবে।
