উপকরণ:
ছোট চিংড়ি, পেঁয়াজ কুঁচি, রসুন কুঁচি, পেঁয়াজ পাতা কুঁচি,গাজর, বিনস, ব্রকোলি, ক্যাপসিকাম (ছোট করে কাটা), সুইটকর্ন, গোলমরিচ গুঁড়ো, সয়া সস, নুন , চিলি সস , অ্যারোমেটিক পাউডার, সাদা তেল, বাসমতী চালের ভাত।

প্রণালী:
চিংড়ি ধুয়ে নুন মাখিয়ে রেখে নিন। সাদা তেল গরম করে তাতে পেঁয়াজ,রসুন ও ছোট ছোটকরে কাটা সবজি ও চিংড়ি ভেজে নিন। চিংড়ি ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা বাসমতী চালের ভাত দিন। ভালভাবে ভেযে মিশিয়ে নিন। ওতে নুন চিনি ও গোলমরিচ গুঁড়ো মেশান। আঁচ থেকে নামানোর আগে পেঁয়াজ পাতা, সয়া সস, চিলি সস ও অ্যারোমেটিক পাউডার দিয়ে নুন চিনি ঠিক ঠাক হয়েছে কিনা স্বাদ চেখে নামিয়ে নিন। ওপর থেকে চিংড়ি ভাজা সাজিয়ে পরিবেশন করুন।