উপকরণঃ- টকদই (১ কাপ), চিনি ও নুন, সাজিরে (আধ চামচ), হলুদ (আধ চামচ), সাদা তেল (১ টেবল চামচ।, জল (৪ কাপ), বেসন (২ টেবল চামচ), পাকা আমের পাল্প (আধ কাপ), রসুন বাটা (আধ চামচ), পনির (২০০ গ্রাম), শুকনো লঙ্কা (৪টি), গলানো মাখন (১ চামচ)।

প্রণালীঃ- দই ফেটিয়ে রাখুন। বেসন অল্প জল দিয়ে ভাল ভাবে ফেটিয়ে নিন। দই ও বেসন আর একটু জল দিয়ে ফেটিয়ে ছেঁকে নিন। একটা প্যানে দই, বেদন, জল, হলুদ, নুন ও চিনি ভালভাবে ফুটিয়ে নিন। জল মরে আসলে পনির ছোট টুকরো করে কেটে ওই গ্রেভিতে দিয়ে দিন। দই-বেসনের গ্রেভি ঘন হয়ে আসলে আঁচ বন্ধ করে দিন। এই গ্রেডি তৈরির সময় খেয়াল রাখুন, গ্রেভি ফোটানোর সময় প্রথম দিকে আঁচ বাড়িয়ে দিয়ে পরে মাঝারি আঁচে রান্না করুন। এবং সমানে নাড়তে থাকুন যাতে ওই গ্রেভিতে কোনও ডেলা পাকিয়ে না যায়।
অন্য একটা ছোট পাত্রে তেল গরম করে সাজিরে ফোড়ন দিয়ে তাতে মেথি, শুকনো লঙ্কা, রসুন বাটা দিয়ে ফোড়ন তৈরি করে ওই দই-বেসনের গ্রেভিতে মেশান। আমের পাল্প আধ কাপ জলে গুলে ছেকে নিন। ওই ফোড়নের ওপর আমের পাল্প দিয়ে দিন। নাড়াচাড়া করে ওপর থেকে গলানো মাখন দিয়ে পরিবেশন করুন।