উপকরণঃ- চিকেন লেগ পিস (৬টি), টকদই (হাফকাপ), নুন, কাঠকয়লা, আদা বাটা (১ চামচ), রসুন বাটা (১ চামচ), কাশ্মীরি লম্বা গুঁড়ো (২ চামচ), জায়ফল গুঁড়ো (আধ কাপ), জয়ত্রি গুঁড়ো (আধ চামচ), ঘি (৪ টেবল চামচ), মাখন (১ চামচ)।

প্রণালী-চিকেনের লেগ পিসের গায়ে ছুরি দিয়ে চিরে নিন। এবার লেগ পিসে আদা বাটা, রসুন বাটা, টকদই, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং ঘি (১ চামচ) মাখিয়ে রাখুন। ২-৩ ঘন্টা এইভাবে রেখে দিন। ফ্রাইং প্যানে ঘি গরম করে তাতে জায়ফল গুঁড়ো, জয়ত্রি গুঁড়ে ফোড়ন দিন। এবার এই জায়ফল-জয়ত্রি গুঁড়ো ফোড়ন দেওয়া গরম ঘি ম্যারিনেট করা চিকেনের লেগ পিসের মধ্যে ঢেলে মাখিয়ে রাখুন। এইভাবে রেখে দিন১-২ঘন্টা। এবার একটা গ্রিল প্যানে চিকেনের গায়ে মাখন ব্রাশ করে সেঁকে নিন। এরপর একটা পাত্রে এই টেংরি কাবাবগুলো রেখে তার সঙ্গে আগুন জ্বালানে কাঠকয়লা ও ঘি, গুঁড়ো জায়ফল ও গুঁড়ো জয়িত্রি দিয়ে ঢাকনা বন্ধ করে রাখুন ১০ মিনিট। কাবাবে ধোঁয় দেওয়ার ১০ মিনিট পর ঢাকনা বন্ধ করে রাখলেই তৈরি ধুঁয়াধার টেংরি কাবাব।