আম ভাপা দই
উপকরণ:
কনডেন্সড মিল্ক (১ টিন), টক দই (১ কাপ), পাকা আমের পাল্প (আধা কাপ), দুধ (আধা কাপ), ছোট এলাচ গুঁড়ো (আধ চামচ)।
সাজানোর উপরকণঃ পাকা আম।

প্রণালীঃ একটি বড় পাত্রে কনডেন্সড মিল্ক, টক দই, আমের পাল্প ও দুধ একসঙ্গে নিয়ে ভালভাবে ফেটিয়ে নিন। এবার একটি পুডিং মোল্ডে ঢেলে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়ে নিন। স্টিমারে / প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে মোল্ড রাখুন। ২০-২৫ মিনিট স্টিম করুন।ঠান্ডা হলে ডি মোল্ড করুন। ফ্রিজে রাখুন। ১-২ ঘন্টা পরে উপর থেকে আমের টুকরো সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।