উপকরণঃ- চিনি (১ কাপ), কুকিং চকোলেট (১ কাপ), সাদা তেল (আল কাপ), ডিম (২টি), ভ্যানিলা এসেন্স (১ চামচ), ময়দা (১ কাপ), ব্রেকিং পাউডার (আধ চা চামচ)।

প্রণালীঃ- একটি পাত্রে চিনি এবং চকোলেট মেশান। মাইক্রোওভেন,অথবা ডাবল বয়লারে ভালভাবে গলিয়ে নিন। এবার এর মধ্যে ডিম, ভ্যানিলা এসেন্স মিশিয়ে দিন। এবারে ধীরে ধীরে ময়দা ও বেকিং পাউডার এতে মেশাতে থাকুন। সাদা তোলের বদলে মাখনও ব্যবহার করতে পারেন। একই ভাবে ডার্ক চকোলেট ব্যবহার করলে বেশি ভাল হয়। ডো তৈরি হয়ে গেলে বড় একটি পাত্রে অথবা ছোট ছোট অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে ঢেলে ১৫০ ডিগ্রি তাপমাত্রায় ১৫ থেকে ২০ মিনিট বেক করুন। গরম অবস্থায় ২০ মিনিট ফ্রিজে রাখুন। তাহলেই তৈরি হয়ে যাবে ঘরে বানানো চকোলেট লাভা কেক।