উপকরণঃ-পাট শাক (৫০০ গ্রাম), গোটা সর্ষে (ফোড়নের জন্য), গোটা শুকনো লঙ্কা (২টো), গোবিন্দভোগ চাল বাটা (২ বড় চামচ), নুন-চিনি (স্বাদমতো), হলুদ (আধ চামচ), কাঁচা আম বাটা (২ বড় চামচ), কাঁচালঙ্কা বাটা (২টো), সর্ষের তেল (প্রয়োজনমতো)।

প্রণালীঃ- পাট শাক কুচি করে ৬-৭ মিনিট সেদ্ধ করে জল ফেলে দিন। কড়াইতে তেল গরম করে গোটা সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাট শাক, নুন ও হলুদ দিয়ে ভাল করে ভাজুন। এবার কাঁচা আম বাটা, চাল বাটা, লঙ্কা বাটা দিয়ে আরও ৩-৪ মিনিট ভেজে স্বাদমতো চিনি দিয়ে নামিয়ে নিন।