উপকরণঃ- দই (৫০০ গ্রাম), খোয়াক্ষীর (২৫০ গ্রাম), জাফরান (সামান্য), দুধ, চিনি (৩০০ গ্রাম), ছোট এলাচ, বরফ।

প্রণালীঃ- দই মলমলে টাঙিয়ে জল ঝরিয়ে নিন। একটি পাত্রে দই, দুধ, চিনি, খোয়াক্ষীর, ছোট এলাচ মিশিয়ে নিন। একটি পাত্রে ঢেলে ওপরে জাফরান ছড়িয়ে পাত্রের মুখ অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিন। স্টিমারে দিয়ে স্টিম করে নিন ১৫-২০মিনিট। নামিয়ে পিস করে কেটে নিন। ডিপ ফ্রিজে রাখুন। সেট হলে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।