উপকরণঃ- মুরগির মাংস (৫০০ গ্রাম), সর্ষে (আধ চামচ) (ফোড়নের জন্য), নারকেল দুধ (২ কাপ), সাদা সর্ষেবাটা (১ বড় চামচ), গন্ধরাজ লেবুর রস (২ চামচ), গন্ধরাজ লেবুর খোসা (সামান্য), আদা-রসুন বাটা (১ বড় চামচ), টকদই (আধ কাপ), কাঁচালঙ্কা বাটা (৩-৪টে), নুন ও চিনি (স্বাদমতো), সর্ষের তেল (পরিমাণমতো)।

প্রণালীঃ- প্রথমে মাংস দই, লঙ্কা, ১ চামচ লেবুর রস, হলুদ গুঁড়ো, লেবুর খোসা দিয়ে ভাল করে মাখিয়ে রাখুন ৩০ মিনিট। এবার কড়াইতে তেল গরম করে সর্ষে ফোড়ন দিয়ে আদা, রসুন ও পেঁয়াজ বাটা দিয়ে ৫-৬ মিনিট কষিয়ে মশলা মাখানো মাংস দিন। ভাল করে কষিয়ে নারকেল দুধ ও সর্ষে বাটা দিয়ে রান্না করুন। স্বাদমতো নুন ও চিনি দিন। নামানোর সময় ১ চামচ লেবুর রস মেশান।