উপকরণঃ- পুঁটি মাছ (২৫০ গ্রাম), পাকা কালো তেঁতুল (বেশ কিছুটা), কালো সর্ষে (১ চামচ), শুকনো লঙ্কা (২টি), হলুদ গুঁড়ো (১ বড় চামচ), নুন (পরিমাণমতো), তেল (পরিমাণমতো), চিনি অথবা গুড় (২-৩ চামচ)।

প্রণালীঃ- মাছে নুন হলুদ দিয়ে মেখে ৫-১০ মিনিট রেখে দিন। কড়াইতে তেল গরম করে মঝারি আঁচে মাছ ভেজে নিন। এরপর ১ চামচ তেলে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলের ক্বাথ দিয়ে একটু নাড়ুন। এবার হলুদ দিন। ক্বাথ শুকিয়ে তেল ছাড়লে পরিমাণ মতো জল দিয়ে দিন। জল ফুটে উঠলে চিনি বা গুড় দিন, তারপর ভাজা মাছ ছেড়ে দিন। মাছ ফুটে উঠলে নুন, টক, মিষ্টি পরখ করে দেখে নামিয়ে নিন পুঁটি মাছের টক।