উপকরণঃ-শোল মাছ, কাঁচা আম লম্বা পাতলা করে কাটা, চেরা কাঁচালঙ্কা, কালোজিরে, পাঁচফোড়ন, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লম্বা গুঁড়ো, সর্ষের তেল, চিনি, সাদা সর্ষে বাটার জল। (এক্ষেত্রে সর্ষের শুধু জল ব্যবহার করতে হবে।

প্রণালীঃ- নুন, হলুদ মাখিয়ে শোল মাছ ভাল করে ভেজে নিন। সেই একই তেলে পাঁচফোড়ন ও কালোজিরে ফোড়ন দিয়ে পাতলা করে কেটে রাখা আমের টুকরো দিন। অল্প নুন, হলুদ দিয়ে নাড়াচাড়া করে আগে থেকে বেটে রাখা সাদা সর্ষের শুধুমাত্র জল ব্যবহার করে তাতে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লম্বা গুঁড়ো দিয়ে আরেকটু পরিমাণমতো জল দিয়ে আম সেদ্ধ হতে দিন। আম সেদ্ধ হয়ে গেলে তাতে শোল মাছগুলো দিয়ে আরেকটু ঢাকনা চাপা দিয়ে দুপিঠ ভাল করে সেদ্ধ করে নিন। নমানোর আগে সামান্য চিনি ও কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিন।