উপকরণঃ- লইট্যা মাছ (৩০০ গ্রাম), বেগুন (ছোট ছোট টুকরো করে কাটা ১ মাঝারি বাটি), পেঁয়াজ কুচি (মাঝারি, ২টি), রসুন কুচি (১ বড় চামচ), আদা বাটা (১ ছোট চামচ), টমেটো কুচি (১টি, বড়), হলুদ (১/৪ চা-চামচ), ধনে গুঁড়ো (আধ চা-চামচ), জিরে গুঁড়ো (১ চা-চামচ), কাঁচালঙ্কা বাটা (প্রয়োজন অনুযায়ী), কাশ্মীরি লঙ্কা গুঁড়ো (আধ চা-চামচ), সর্ষের তেল (২ বড় চামচ), ধনেপাতা কুচি (১ বড় ডামচ), নুন-চিনি (স্বাদানুযায়ী)।
ফোড়নের জন্যঃ- শুকনো লঙ্কা (২টি), ছোট এলাচ (২টি)।

প্রণালীঃ- আঁচে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে ফোড়ন দিয়ে বেগুন দিন। অল্প ভেজে এতে পেঁয়াজ দিন। (বেগুন সামান্য নুন-চিনি মাখিয়ে ভাজতে হবে)। এরপর এতে রসুন দিয়ে কষিয়ে নিয়ে আদা, টমেটো, চিনি, নুন পরিমাণমতো দিয়ে কষিয়ে মাছ দিন। জল দেবেন না। এই জলেই রান্নাটা হবে। মাছ দেওয়ার পর মশলা দিয়ে ভাল করে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রাখুন। মাছ ও বেগুন ভাল করে কষানো হয়ে গেলে বেগুন সেদ্ধ হয়ে গেলে যতক্ষণ না মাছ থেকে তেল ভেসে ওঠে ততক্ষণ কষাতে থাকুন। নামানোর আগে ধনেপাতা কুচি ও সর্ষের তেল দিয়ে ঢেকে আঁচ বন্ধ করে দিন।