উপকরণঃ-কাতলা মাছের ল্যাজা (৪টি), নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো (১ চা-চামচ), পেঁয়াজ কুচি (৪টি), শুকনো লম্বা (৪-৭টি), সর্ষের তেল, ধনেপাতা কুচি (১ আঁটি), লেবুর রস (১টি), কাঁচালঙ্কা (৪-২টি)।

প্রণালীঃ-মাছের ল্যাজা নুন, হলুদ মেখে রাখুন। প্যানে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ভেজে নিন। ওই একই তোলে ল্যাজা ভেজে নিন। ভাজা হলে কাঁটা বেছে নিন। একটা বোলে পেঁয়াজ কুচি, সর্ষের তেল, নুন, শুকনো লঙ্কা একসঙ্গে মেখে নিন। তারপর কাঁটা বাছা মাছ নিয়ে একসঙ্গে চটকে মেখে নিন। সবশেষে ধনেপাতা কুচি, লেবুর রস দিয়ে মেখে পরিবেশন করুন গরমাগরম ভাতের সঙ্গে।