উপকরণঃ- ভেটকির ফিলে (৪টি), কাঁচা আম বাটা (২ টেবল চামচ), কাসুন্দি (৩ টেবল চামচ), সর্ষের তেল (২ টেবল চামচ), চেরা কাঁচালঙ্কা (২টি), হলুদ, নুন, লেবুর রস।
প্রণালীঃ- হলুদ, নুন ও সর্ষের তেল দিয়ে ভেটকির ফিলে ম্যারিনেট করে রাখুন ১০ মিনিট। কাঁচা আম বাটা, কাসুন্দি, কাঁচালঙ্কা বাটা একসঙ্গে মিশিয়ে রাখুন। ম্যারিনেট করা ফিলেতে আম-কাসুন্দি-কাঁচালঙ্কার প্রলেপ দিয়ে কলাপাতায় মুড়ে রাখুন। আঁচে তাওয়া বসিয়ে তাতে তেল গ্রিজ করে তার মধ্যে কলাপাতা মোড়া ভেটকি ফিলে প্যান-কুক করুন ঢিমে আঁচে। মোড়ক খুলে সর্ষের তেল ওপর থেকে দিয়ে এবং লেবুর রস ছড়িয়ে বাসন্তী পোলাও বা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
