উপকরণঃ- ইলিশের ডিম (২৫০ গ্রাম), টকদই (২৫ গ্রাম), কাঁচালঙ্কা বাটা (৩-৪টি), সাদা তেল (প্রয়োজনমতো), নুন (স্বাদমতো), টমেটো সস (১ বড় চামচ), পেঁয়াজ বাটা (২ চা-চামচ), আদা বাটা (আধ চামচ), রসুন বাটা (আধ চামচ), ভুনা মশলা (ধনে, জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, গোলমরিচ (শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা) (১ বড় চামচ), পেঁয়াজ কুচি (১টি) (মাঝারি আকারের), লঙ্কার গুঁড়ো (আধ চামচ), হলুদ গুঁড়ো (আধ চামচ), টমেটো কেচাপ (১ বড় চামচ), ছাতু (আধ চামচ), বেসন (আধ চামচ), আদা (জুলিয়েন করে কাটা), চেরা কাঁচালঙ্কা (সাজানোর জন্য)।

প্রণালীঃ- প্রথমে মাছের ডিম পরিষ্কার করে ধুয়ে নিন। এবার ডিমের মধ্যে একে একে পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, টকদই, নুন, টমেটো সস দিয়ে ভাল করে মেখে ৩০-৪০ মিনিট ম্যারিনেট করে রাখুন। এবার আঁচে পাত্র বসিয়ে সাদা তেল দিন। তেল গরম হলে তাতে ম্যারিনেট করা মাছের ডিম দিয়ে হালকা ভেজে তুলে নিন। এবার অন্য একটি পাত্রে অর্ধেক সাদা তেল দিয়ে সেটা গরম হলে এবার পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ যখন গোলাপি আভা ধরবে তখন ছাতু, বেসন দিয়ে কম আঁচে ভেজে নিন। কাঁচা গন্ধ কমলে এবার একে একে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, টমেটো কেচাপ, ভুনা মশলা ও বাকি ম্যারিনেশন দিয়ে একটু জল দিন। সবশেষে কষানো ডিম দিয়ে নাড়াচাড়া করে অল্প আঁচে রান্না করুন। এবার ওপরে চেরা কাঁচালঙ্কা ও জুলিয়েন করে কাটা আদা দিয়ে পরিবেশন করুন ইলিশ মাছের ডিম ভুনা।