উপকরণঃ- ইলিশ (৩ পিস), সর্ষের তেল (১ টেবিল চামচ), ঘন নারকেলের দুধ (৬ টেবিল চামচ), গ্রেটেড আদা (১ চামচ), নুন (স্বাদমতো)।
পেস্টের জন্যঃ- সাদা সর্ষে (১ টেবিল চামচ), পোস্ত (১ চামচ), জিরে (আধ চামচ), কাঁচালঙ্কা (১টি)।

প্রনালীঃ- প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে আগে থেকে তৈরি সাদা সর্ষে, পোস্ত, জিরে, কাঁচালঙ্কার পেস্ট দিয়ে একটু নেড়ে তাতে গ্রেটেড আদা ও নুন দিয়ে নেড়ে নুন মাখানো মাছের টুকরো দিয়ে ঢাকা দিতে হবে। মাছ সেদ্ধ হলে নারকেলের দুধ দিয়ে নামাতে হবে।