উপকরণঃ- ইলিশ মাছ (৪ পিস), তেজপাতা (১টা), জিরে বাটা (২ টেবিল চামচ), হলুদ (আধ চা-চামচ), সর্ষে বাটা (১ টেবিল চামচ), নুন (স্বাদমতো), কাঁচালঙ্কা বাটা (১ চা-চামচ), কাঁচালঙ্কা চেরা (৪টি), সর্ষের তেল (পরিমাণমতো)।

প্রসালীঃ- মাছ ধুয়ে সামান্য নুন, হলুদ মাখিয়ে রাখুন। এবার একে একে জিরে বাটা, সর্ষে বাটা, কাঁচালঙ্কা বাটা, নুন, হলুদ ও সর্ষের তেল একসঙ্গে মিশিয়ে মাছে মাখান। মশলা মাখা মাছ এয়ার টাইট টিফিন কৌটোয় ভরে তেজপাতা ও চেরা কাঁচালঙ্কা দিয়ে ঢাকনা বন্ধ করুন। প্রেশার কুকারে দিয়ে আঁচে বসান। ২-৩টে সিটি পড়লে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।