উপকরণঃ- পনির (৫০০ গ্রম) (চৌকো করে কাটা), কাজুবাদাম বাটা (২০০ গ্রাম), আদা ও রসুন বাটা (১৫০ গ্রাম), সাদা মরিচ গুঁড়ো (২ চা-চামচ), সাজিরে (১ চা-চামচ), ছোট এলাচ গুঁড়ো (আধ চা-চামচ), জয়ত্রি গুঁড়ো (আধ চা-চামচ), টমেটো (১টি) (চৌকো করে কাট), ক্যাপসিকাম (১টি) (চৌকো করে কাটা), পেঁয়াজ (১টি) (চৌকো করে কাটা), দই (১০০ গ্রম), গোটা গরম মশলা (৫ গ্রাম), কাঁচালঙ্কা (স্বাদমতো), তেল (আন্দাজমতো)।

প্রণালীঃ- পনির ভেজে আলাদা করে রাখুন। পেঁয়াজ সেদ্ধ করে বেটে আলাদা করে রাখুন। একটি হাঁড়িতে তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিন। এতে পেঁয়াজ, আদা ও রসুন বাটা, সাদা মরিচ, এলাচ ও জয়ত্রি গুঁড়ো, কাঁচালঙ্কা দিয়ে নাড়ুন। খানিকক্ষণ পরে দই দিয়ে মিনিট দশেক রান্না করুন। কাজুবাদাম বাটা দিন। একটি প্যানে সামান্য তেল দিয়ে সাজিরে ফোড়ন দিন। এতে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এবং পনির দিন। সামান্য সাঁতলে গ্রেভি দিন। নেড়ে চেড়ে নিয়ে ওপরে ক্রিম দিয়ে নামান।