উপকরণঃ-দুধ, ময়দা, সাদা তেল, বাদাম, পেস্তা, কিশমিশ।

প্রণালীঃ- প্রথমে দুধ জ্বাল দিয়ে ঘন করে রাখুন। পরিমাণমতো চিনি দিন। ময়দার ময়ান দিয়ে মেখে খুব ছোট ছোট লেচি তেলে দিয়ে ভেজে নিন। এবার ঘন দুধে ওই ভাজা লুচিগুলো ছেড়ে দিন। একটু ঠান্ডা হলে বাদাম, পেস্তা, কিশমিশ ছড়িয়ে সাজিয়ে দিন।