উপকরণঃ- বড় সাইজের গলদা চিংড়ি (৪টি), টকদই (২ টেবল চামচ), মোলায়েম করে বাটা পেঁয়াজ (৩ টেবল চামচ), আদা ও রসুন বাটা (১ চা-চামচ), কাজুবাদাম বাটা (১ টেবল চামচ), পোস্তবাটা (১ চা-চামচ), চারমগজ বাটা (১ চা-চামচ), শুকনো লঙ্কা (২টি), গোটা গরম মশলা (ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি মিশিয়ে আধ চা-চামচ), গোটা গোলমরিচ (৩-৪টি), কেওড়া জল ও গোলাপ জল (১ চা-চামচ করে), নুন-চিনি (স্বাদমতো), ঘি (১ টেবল চামচ), সাদা তেল (প্রয়োজনমতো)।

প্রণালীঃ- মাছের পিঠের ময়লা ও খোসা ফেলে কেটে নুন মাখিয়ে নিন। তেল গরম করে মাছ হালকা করে ভেজে তুলে নিন। তেলে গোটা গরম মশলা, লঙ্কা, গোটা গোলমরি ফোড়ন দিন। সব বাটা উপকরণ ও টকদই ফেটিয়ে দিয়ে ভাল করে কষিয়ে নিন। নুন ও চিনি দিন। তেল ছাড়লে এক কাপ গরম জল দিন। মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে ১০ মিনিট রেখে দিন। গোলাপ জল, কেওড়া জল ও ঘি দিয়ে নামিয়ে নিন।