উপকরণঃ- কাচকি মাছ (১০০ গ্রাম), নুন (স্বাদমতো), লঙ্কা গুঁড়ো (১ চা-চামচ), হলুদ (১ চা-চামচ), ময়দা (৩-৪ চামচ), রসুন (১০-১২ কোয়া), সর্ষের তেল (প্রয়োজনমত্রে), কাঁচালঙ্কা বা শুকনো লঙ্কা (সাজানোর জন্য), লেবুর রস (২-৩ চামচ)।

প্রণালীঃ- কাচকি মাছ ভাল করে পরিষ্কার করে ধুয়ে রাখুন। এবার তাতে হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন ও ময়দা ভাল করে মাখিয়ে ১০ মিনিট ম্যারিনেট করে রাখুন। এবার কড়াইতে তেল দিন। তেল গরম হলে রসুন কুচি ফোড়ন দিন। গন্ধ বেরেলে এবার অল্প করে ম্যারিনেট করা মাছ দিয়ে ঝুরোঝুরো করে ভেজে তুলে নিন। ওপর থেকে কাঁচালঙ্কা বা শুকনো লঙ্কা ও লেবুর রস দিয়ে পরিবেশন করুন।