উপকরণঃ- কাতলা মাছের পেটি (৪টি), পেঁয়াজ বাটা (২ টেবল চামচ), আদা-রসুন বাটা (১ টেবল চামচ), তিল বাটা (২ টেবল জন্য), হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, সর্ষের তেল, মেথি (ফোড়নের জন্য)

প্রণালীঃ- মাছ পরিষ্কার করে নুন, হলুদ মাখিয়ে হালকা করে ভেজে তুলে নিন। কড়াইতে মেথি ফোড়ন দিয়ে একটু ভোজে তুলে নিন।(মেথি ফোড়ন দিয়ে ভেজে তুলে না সেলসে যুগে পড়লে ভেরে লাগবে।) ওই তেলে পেঁয়াজ, আদা, রসুন বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে তিল বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নুন দিয়ে গরম জল দিন। ফুটে উঠলে মাছ দিন। ঝোল ঘন হয়ে আসলে নামিয়ে নিন।