উপকরণঃ-চিংড়ি (১০০ গ্রাম), কচি লাউ পাতা (৭-৮টি), শুকনো লঙ্কা (২টি), নুন, হলুদ, কাঁচালঙ্কা (২-৩টি), কালোজিরে, সর্ষের তেল, পেঁয়াজ কুচি (১টি), রসুন (৪-৫ কোয়া)।

প্রণালীঃ- প্রথমে চিংড়ি পরিষ্কার করে নুন-হলুদ মাখিয়ে রাখুন। লাউ পাতা অল্প নুন জলে ভাপিয়ে নিন। ঠান্ডা করে কুচিয়ে জল ঝরিয়ে রাখুন। কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা, কালোজিরে, কাঁচালঙ্কা ফোড়ন দিন। এরপর রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। এবার চিংড়ি দিন। নেড়েচেড়ে ভাজুন। লাউ পাতা দিয়ে আবারও ভাজা ভাজা করুন। নামিয়ে নিয়ে ঠান্ডা হলে শিলনোড়া বা মিক্সারে বেটে নিন। ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে গরম ভাতে পরিবেশন করুন।