উপকরণঃ- ভেটকি মাছের ফিলে (২০০ গ্রম), গন্ধরাজ লেবু (১টা), কাঁচালঙ্কা বাটা (৫ গ্রাম), আদা বাটা (৫ গ্রাম), রসুন বাটা (৫ গ্রাম), ধনেপাতা কুচি, লেবু, গন্ধরাজ লেবুর পাতা (১টা), বিট নুন, সর্ষের তেল, হলুদ , টকদই।
ম্যারিনেশন (টকদইয়ের সঙ্গে গরম মশলা, আদা বাটা, হলুদ, রসুন বাটা ও অল্প বেসন ফেটিয়ে রাখুন)।
প্রণালীঃ- তেল বাদে বাকি সব উপকরণ ভেটকি মাছের ফিলেতে মাখিয়ে নিন। কাবাবের আকারে গড়ে রাখুন। মাছ শিকে গেঁথে গায়ে সর্ষের তেল ব্রাশ করে তন্দুরে সেঁকে নিন। পাঁপড়, সবুজ চাটনি, টকদইয়ের চাটনি, আধ ফালি পাতিলেবু আর বিট-গাজর-পেঁয়াজের সঙ্গে পরিবেশন করুন গন্ধরাজ ফিশ টিক্কা।
