উপকরণ-ঝিঙে (৪টি), চিংড়ি মাছ (৩০০ গ্রাম) (চাপড়া চিংড়ি বা ছোট বাগদা চিংড়ি), পাঁচফোড়ন (আধ চা চামচ), তেজপাতা (২টি), হলুদ (১ চা চামচ), লঙ্কা গুঁড়ো (১ চা-চামচ), নুন (স্বাদমতো), কাঁচা লঙ্কা (২টি), সর্ষের তেল (২ টেবল চামচ)।

প্রণালীঃ- চিংড়ি মাছ কেটে বেছে ভাল করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে রাখুন। ঝিঙে খোসা ছাড়িয়ে একটু বড় বড় টুকরো করে কেটে নিন। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে চিংড়ি সঁতে করে হালকা ভোজে তুলে নিন। বাকি তেল দিয়ে তাতে পাঁচফোড়ন ও তেজপাতা ফোড়ন দিয়ে ঝিঙে গুলো দিন। একটু নেড়েচেড়ে স্বাদমতো নুন, অল্প চিনি, হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষন ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিন। ঝিঙে সেদ্ধ হলে ভাজা চংড়ি , কাঁচা লঙ্কা ও সামান্য জল দিয়ে আর একটু ফুটিয়ে নিলেই তৈরি ঝিঙে-চিংড়ির পাঁচফোড়নের ঝোল। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।