উপকরণঃ- ইলিশ মাছ (২ টুকরো) (১৫০ গ্রাম করে), হিমসাগর আম (১টি, বড়) (২৫০ গ্রম), টকদই (১৫০ গ্রম), হলুদ গুঁড়ো (আধ চামচ), লঙ্কা গুঁড়ো (১ চামচ), হিং (১ চিমটে), নুন-চিনি (স্বাদমতো), জায়ফল গুঁড়ো (১ চিমটে), কর্নফ্লাওয়ার (আধ চামচ), আদা জুলিয়েন করে কাটা (১ চামচ), চেরা কাঁচালঙ্কা (২টি), ঘি (৫ চামচ), ঘন ফ্রেশ ক্রিম (২ চামচ)।
ফোড়নের জন্যঃ-সর্ষে (১ চিমটে), মৌরি (১ চিমটে), শুকনো লঙ্কা (১টি), কারিপাতা (১টি)।

প্রণালীঃ-প্যানে ৩ চামচ ঘি গরম করে নুন মাখিয়ে রাখা মাছের টুকরো হালকা করে ভেজে তুলে নিন। অন্যদিকে একটি পাত্রে আমের মিহি পাল্প, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টকদই, কর্নফ্লাওয়ার, নুন, চিনি ভাল করে একসঙ্গে ফেটিয়ে নিন। এবার ওইপ্যানে বাকি ঘি দিয়ে তাতে মৌরি, হিং ও জুলিয়েন করে কেটে রাখা আদা ফোড়ন দিন। ওপরে কাঁচালঙ্কা দিন। এরপর ফেটানো আম-দই-এর মিশ্রণে ১ কাপ জল দিয়ে প্যানে দিন। এরপর গ্রেভি ফুটে উঠলে মাছ দিন এবং কিছুক্ষণ ঢাকা দিয়ে মাঝারি আঁচে সেদ্ধ হতে দিন। এবার একটা আলাদা প্যানে ১ চামচ ঘি গরম করে তাতে সর্ষে, শুকনো লঙ্কা, কারিপাতা দিয়ে মাছের ওপর ঢেলে দিন। একটু ফুটে উঠলে তারপর জায়ফল ও ফ্রেশ ক্রিম ছড়িয়ে আবার সামান্য ফুটিয়ে নিলেই তৈরি আম ইলিশ।