মাংসের চপ
উপকরণঃ- মাটন কিমা (৬০ গ্রাম), পেঁয়াজ কুচি (২ টেবল চামচ), কাঁচালঙ্কা কুচি (আধ চামচ), নুন, আদা-রসুন বাটা (১ চামচ), অয়েস্টার সস (১ টেবল চামচ), ব্রেড ক্রাম্ব (৫০ গ্রাম), গোলমরিচ গুঁড়ো, তেল।
প্রণালীঃ- কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, নুন, কাঁচালঙ্কা কুচি, ওয়েস্টার সস, গোলমরিচ গুঁড়ো পর পর দিয়ে মাটন কিমা ছেড়ে নাড়াচাড়া করতে থাকুন। মাংস সেদ্ধ হয়ে এলে আঁচ থেকে নামিয়ে চপের আকারে গড়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে সাদা তেলে ডিপ ফ্রাই করে নিন।
