উপকরণঃ- মিষ্টি দই (২৫০ গ্রাম), ছানা (২৫০ গ্রাম), চিনি (২৫০ গ্রাম), ছোট এলাচ (১টি), রোজ এসেন্স (১ চা-চামচ), গোলাপ পাপড়ি।
প্রণালীঃ- ছানা চটকে মেখে নিন ছোট এলাচের গুঁড়ো দিয়ে, এর থেকে ছোট ছোট বল তৈরি করে নিন। চিনি ও ২০০ মিলি জল দিয়ে সিরাপ বানিয়ে নিন। এতে বলগুলো ছেড়ে ফুটতে দিন। ১৫ মিনিট পরে আঁচ বন্ধ করে নিন। ঠান্ডা হতে দিন। তৈরি হল রসমুন্ডি।
একটি পাত্রে মিষ্টি দই ও রোজ এসেন্স মিশিয়ে নিন। এর মধ্যে রসমুন্ডিগুলো দিয়ে দিন। ওপর থেকে গোলাপের পাপড়ি ছড়িয়ে ঠান্ডা করুন। তারপর পরিবেশন করুন দারুণ স্বাদের দই রসমুন্ডি।
