উপকরণঃ- ছোলার ডাল (১ কাপ) (জলে ভিজিয়ে রাখা), আদা বাটা (১ চামচ), জিরে গুঁড়ো (আধ চামচ), হিং, চিনি, নুন, তেল।
গ্রেভির উপকরণঃ- টমেটো বাটা (২ টেবল চামচ), আদা বাটা (১ চামচ), জিরে গুঁড়ো (আধ চামচ), ধনে গুঁড়ো (১ চামচ), চিনি (১ চামচ), হলুদ (আধ চামচ), ঘি (১ টেবল চামচ), গরম মশলা।
প্রণালীঃ- ডাল বেটে নিন। কড়াইতে বাটা ডাল দিয়ে মিহি পেস্ট বানিয়ে রাখুন। একটা থালায় ছড়িয়ে ঠান্ডা করে বরফির আকারে কেটে নিন। হালকা করে অল্প তেলে ভেজে নিন ধোঁকাগুলো সোনালি রং হওয়া পর্যন্ত। অন্য একটি কড়াই আঁচে বসিয়ে ঘি গরম করে মশলা, টমেটো বাটা আর জল দিয়ে দিন। গ্রেভি ফুটে উঠলে ধোঁকা দিয়ে ৫-৭ মিনিট ফুটিয়ে নামিয়ে নিন।
